শর্তাবলী

স্মার্ট বাংলা শপ (smartbanglashop.com) ব্যবহার করে বা এখান থেকে অর্ডার করে আপনি নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

১. সাধারণ

এই ওয়েবসাইট স্মার্ট বাংলা শপ পরিচালনা করে, যার অবস্থান ঢাকা, বাংলাদেশ। আমরা প্রয়োজনে এই শর্তাবলী পরিবর্তন করতে পারি। পরিবর্তিত শর্ত এই পেইজে প্রকাশের পর থেকে কার্যকর হবে।

২. পণ্যের তথ্য ও ছবি

আমরা পণ্যের সঠিক বিবরণ ও ছবি দেওয়ার চেষ্টা করি। তবে মনিটর, আলো বা ব্যাচের কারণে রং বা ডিজাইনে সামান্য পার্থক্য থাকতে পারে। কোনো বিষয় নিশ্চিত না হলে অর্ডারের আগে আমাদের জিজ্ঞাসা করুন।

৩. দাম

ওয়েবসাইটে দেখানো দাম বাংলাদেশি টাকায়। আমরা আগাম নোটিশ ছাড়া দাম ও অফার পরিবর্তন করতে পারি। অর্ডার কনফার্মের সময় যে দাম দেখানো হয়, সেটিই ওই অর্ডারের জন্য প্রযোজ্য। ডেলিভারি চার্জ পণ্যের দামের বাইরে আলাদা।

৪. অ্যাকাউন্ট

চেকআউট সম্পন্ন করলে আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাকাউন্ট তৈরি হয়। আপনি স্বীকার করছেন যে:

  • অ্যাকাউন্ট তৈরির জন্য দেওয়া তথ্য সঠিক ও হালনাগাদ থাকবে
  • অ্যাকাউন্টের লগইন তথ্য গোপন রাখার দায়িত্ব আপনার
  • আপনার অ্যাকাউন্ট থেকে করা সব কার্যক্রমের দায় আপনার

৫. অর্ডার গ্রহণ ও বাতিল

অর্ডার করলেই চুক্তি সম্পন্ন হয় না, আমাদের গ্রহণের পর তা কার্যকর হয়। নিচের ক্ষেত্রে আমরা অর্ডার বাতিল বা প্রত্যাখ্যান করতে পারি:

  • পণ্য স্টকে না থাকলে
  • ঠিকানা বা মোবাইল নম্বর ভুল বা অসম্পূর্ণ হলে
  • ভুয়া বা বারবার ডেলিভারি না নেওয়া অর্ডারের ইতিহাস থাকলে
  • দামে বা বিবরণে স্পষ্ট ভুল থাকলে
  • ট্রানজেকশন আইডি বা পেমেন্ট তথ্য ভুয়া বা যাচাইয়ে অমিল পাওয়া গেলে

৬. অর্ডার ক্যানসেল ও অগ্রিম ডেলিভারি চার্জ

  • অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকা অ্যাকাউন্টের পরবর্তী অর্ডারে অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে।
  • অগ্রিম ডেলিভারি চার্জ পরিশোধের পর ক্রেতা পণ্য হাতে পেয়ে বাকি টাকা, অর্থাৎ পণ্যের মূল্য, পরিশোধ করবেন।
  • অগ্রিম চার্জ পরিশোধ না করলে অর্ডার প্রসেস করা হবে না।
  • ক্যানসেল ইতিহাস আছে কি না, তা নির্ধারণের অধিকার স্মার্ট বাংলা শপ সংরক্ষণ করে।

৭. পেমেন্ট ও ট্রানজেকশন যাচাই

  • সাধারণ অর্ডারে ক্যাশ অন ডেলিভারি সুবিধা আছে। পণ্য ও ডেলিভারি চার্জ ডেলিভারির সময় পরিশোধ করতে হবে। তবে ক্যানসেল ইতিহাস থাকলে ধারা ৬ অনুযায়ী ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
  • আমরা প্রতিটি bKash/Nagad ট্রানজেকশন আইডি ও পেমেন্ট নম্বর যাচাই করার অধিকার রাখি।
  • যাচাই সম্পন্ন না হলে বা তথ্যে অসঙ্গতি পাওয়া গেলে অর্ডার স্থগিত বা বাতিল করা হতে পারে।
  • একটি ট্রানজেকশন আইডি একাধিক অর্ডারের জন্য ব্যবহার করা যাবে না।

৮. প্রতারণা ও অপব্যবহার

নিচের কাজগুলো নিষিদ্ধ:

  • ভুয়া বা বানোয়াট ট্রানজেকশন আইডি দেওয়া
  • ভুয়া বা অন্যের অনুমতি ছাড়া নেওয়া মোবাইল নম্বর বা পেমেন্ট তথ্য ব্যবহার করা
  • ভুয়া নাম, ঠিকানা বা নম্বরে বারবার অর্ডার করা
  • একাধিক অ্যাকাউন্ট খুলে নিয়ম এড়ানোর চেষ্টা করা

এসব কাজের জন্য আমরা:

  • সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ও তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্লক করতে পারি
  • অর্ডার বাতিল করতে পারি
  • প্রয়োজনে প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পেমেন্ট সেবাদাতাকে জানাতে পারি

৯. ভুলবশত ব্লক হলে

আপনি যদি মনে করেন ভুলবশত আপনার অ্যাকাউন্ট ব্লক হয়েছে, support@smartbanglashop.com-এ ইমেইল করুন অথবা +88 01917304907 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যাচাই শেষে সিদ্ধান্ত জানানো হবে। ব্লক ওঠানো বা না ওঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত স্মার্ট বাংলা শপের।

১০. ডেলিভারি, রিটার্ন ও ওয়ারেন্টি

এগুলো যথাক্রমে আমাদের Delivery Rules ও Return Policy পেইজে বর্ণিত নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। এই পেইজগুলো এই শর্তাবলীর অংশ।

১১. সাপোর্ট টিকেট

আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকেট তৈরি করতে পারবেন। টিকেটে সঠিক ও প্রাসঙ্গিক তথ্য দিতে হবে। বারবার মিথ্যা বা অপ্রাসঙ্গিক টিকেট তৈরি করলে আমরা অ্যাকাউন্টের সুবিধা সীমিত বা বাতিল করতে পারি।

১২. ক্রেতার দায়িত্ব

  • সঠিক ও পূর্ণ তথ্য প্রদান করা
  • ডেলিভারির সময় পণ্য গ্রহণের জন্য উপস্থিত থাকা
  • ডেলিভারি ম্যানের সামনে ভিডিওসহ পার্সেল খোলা
  • ভুয়া অর্ডার, প্রতারণা বা অপব্যবহার থেকে বিরত থাকা

১৩. দায়ের সীমা

পণ্যের ক্রয়মূল্যের বেশি কোনো ক্ষতিপূরণের দায় আমরা বহন করব না। ক্রেতার ভুল ব্যবহার, ভুল ঠিকানা, কুরিয়ারের নিয়ন্ত্রণের বাইরের বিলম্ব বা প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতির জন্য আমরা দায়ী থাকব না। ক্ষতিগ্রস্থ পণ্যের জন্য এক্সচেঞ্জ পলিসি গ্রহন করা হবে, তবে পণ্য স্টকে না থাকলে মূল্য ফেরত দেওয়া হবে। (শর্ত প্রযোজ্য)

১৪. রিভিউ ও কনটেন্ট

আপনি রিভিউ বা মন্তব্য জমা দিলে তা অ্যাডমিন অনুমোদনের পর প্রকাশিত হবে। আপত্তিকর, মিথ্যা বা অন্যের জন্য ক্ষতিকর কনটেন্ট প্রকাশ করা হবে না।

১৫. বুদ্ধিবৃত্তিক সম্পত্তি

এই সাইটের লোগো, লেখা ও ডিজাইন স্মার্ট বাংলা শপের। আমাদের অনুমতি ছাড়া অন্য কোথাও ব্যবহার করা যাবে না।

১৬. প্রযোজ্য আইন

এই শর্তাবলী বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী পরিচালিত হবে।

১৭. যোগাযোগ

ফোন/হোয়াটসঅ্যাপ: +88 01917304907
ইমেইল: support@smartbanglashop.com