সাধারণ প্রশ্নোত্তর
আপনার সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর নিচে দেওয়া হলো। এখানে উত্তর না পেলে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করুন: +88 01917304907
অর্ডার সংক্রান্ত
১. কীভাবে অর্ডার করব?
পছন্দের পণ্যে ক্লিক করে "অর্ডার করুন" বাটন চাপুন। তারপর নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করুন। বিস্তারিত দেখুন Order Procedure পেইজে।
২. অর্ডার করতে কি অগ্রিম টাকা দিতে হবে?
সাধারণ অর্ডারে অগ্রিম টাকা লাগে না। তবে আপনার অ্যাকাউন্টে আগে অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকলে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
৩. অর্ডার কনফার্ম হয়েছে কি না কীভাবে বুঝব?
অর্ডার সম্পন্ন হলে আপনি একটি অর্ডার আইডি পাবেন। আমাদের টিম প্রয়োজনে ফোনে যোগাযোগ করে অর্ডার নিশ্চিত করতে পারে, তাই ফোন চালু রাখুন।
৪. অর্ডারের অবস্থা কীভাবে জানব?
“Track Order” পেইজে মোবাইল নম্বর ও অর্ডার আইডি দিয়ে অথবা আপনার অ্যাকাউন্টে লগইন করে অর্ডারের অবস্থা দেখতে পারবেন।
৫. ফোনে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করা যায়?
হ্যাঁ। +88 01917304907 নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করুন।
অ্যাকাউন্ট ও সাপোর্ট
৬. আমি তো সাইন আপ করিনি, আমার অ্যাকাউন্ট কীভাবে এল?
চেকআউট সম্পন্ন করলে আপনার দেওয়া তথ্য দিয়ে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। এর জন্য আলাদা কিছু করতে হয় না।
৭. সাপোর্ট টিকেট কীভাবে তৈরি করব?
আপনার অ্যাকাউন্টে লগইন করে সাপোর্ট টিকেট অপশন থেকে নতুন টিকেট তৈরি করুন। অর্ডার আইডি ও সমস্যার বিবরণ লিখুন। ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে ভিডিও প্রমাণ যুক্ত করুন।
৮. সাপোর্ট টিকেটের উত্তর কতক্ষণে পাব?
আমরা যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করি। জরুরি প্রয়োজনে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন।
ডেলিভারি ও পেমেন্ট
৯. ডেলিভারি করতে কত সময় লাগে?
ঢাকার ভিতরে ১-৩ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২-৫ কার্যদিবস।
১০. ডেলিভারি চার্জ কত?
ঢাকার ভিতরে ৮০ টাকা, ঢাকা সাব-এরিয়ায় (সাভার, আশুলিয়া, দোহার, হেমায়েতপুর, কেরানীগঞ্জ) ১১০ টাকা এবং ঢাকার বাইরে ১২০ টাকা।
১১. পণ্যের টাকা কখন দিতে হবে?
পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিতে হবে (ক্যাশ অন ডেলিভারি)।
১২. অগ্রিম ডেলিভারি চার্জ কেন চাওয়া হচ্ছে?
আপনার অ্যাকাউন্টে আগে অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকলে এই নিয়ম প্রযোজ্য হয়। এতে ভুয়া ও বাতিল অর্ডার কমে এবং প্রকৃত ক্রেতারা দ্রুত সেবা পান। পণ্য হাতে পেয়ে শুধু পণ্যের মূল্য দিতে হবে।
১৩. অগ্রিম চার্জ কীভাবে পাঠাব?
bKash বা Nagad-এর মাধ্যমে চেকআউট পেইজে দেখানো নম্বরে টাকা পাঠিয়ে সঠিক ট্রানজেকশন আইডি ও আপনার পাঠানো নম্বর অর্ডার ফর্মে দিন।
১৪. ট্রানজেকশন আইডি (TrxID) কোথায় পাব?
টাকা পাঠানোর পর bKash/Nagad থেকে আসা কনফার্মেশন এসএমএসে এবং অ্যাপের লেনদেনের ইতিহাসে ট্রানজেকশন আইডি দেখতে পাবেন।
১৫. ভুল ট্রানজেকশন আইডি দিয়ে ফেললে কী করব?
চিন্তার কিছু নেই। সাপোর্টে জানান বা সঠিক আইডি দিয়ে আবার চেষ্টা করুন। আমরা প্রতিটি আইডি যাচাই করি।
১৬. অগ্রিম চার্জ দেওয়ার পর অর্ডার প্রসেস হতে কত সময় লাগবে?
পেমেন্ট যাচাই সম্পন্ন হলেই অর্ডার ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। যাচাইয়ে কিছুটা সময় লাগতে পারে।
রিটার্ন, ওয়ারেন্টি ও নিরাপত্তা
১৭. পণ্য পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে?
না। পছন্দ না হওয়া বা মত পরিবর্তনের কারণে পণ্য ফেরত নেওয়া হয় না। শুধু ভুল পণ্য, ক্ষতিগ্রস্ত পণ্য বা মিসিং আইটেমের ক্ষেত্রে পণ্য বদলে দেওয়া হয়। বিস্তারিত দেখুন Return Policy পেইজে।
১৮. ভুল বা ভাঙা পণ্য পেলে কী করব?
ডেলিভারি ম্যানের সামনে ভিডিও চালু রেখে পার্সেল খুলুন। পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওসহ হোয়াটসঅ্যাপে (+88 01917304907) বা সাপোর্ট টিকেটে অর্ডার আইডিসহ জানান।
১৯. পণ্যে ওয়ারেন্টি আছে?
যেসব পণ্যে ওয়ারেন্টি আছে, সেগুলোতে ওয়ারেন্টি সার্ভিস দেওয়া হয়। কিছু পণ্যের সার্ভিস ব্র্যান্ড নিজে দেয়। সার্ভিসের জন্য আনা-নেওয়ার খরচ ক্রেতাকে বহন করতে হয়।
২০. আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, কেন?
ভুয়া ট্রানজেকশন আইডি, ভুয়া তথ্য বা বারবার সন্দেহজনক অর্ডারের কারণে সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট ব্লক করতে পারে। আপনি ভুলবশত ব্লক হয়েছেন মনে করলে support@smartbanglashop.com-এ ইমেইল করুন বা +88 01917304907 নম্বরে হোয়াটসঅ্যাপ করুন। যাচাই শেষে সিদ্ধান্ত জানানো হবে।
২১. আমার তথ্য কি নিরাপদ?
আমরা আপনার তথ্য বিক্রি করি না। বিস্তারিত দেখুন Privacy Policy পেইজে। আমরা কখনো আপনার bKash/Nagad পিন বা পাসওয়ার্ড চাই না। কেউ চাইলে দেবেন না।
Gadgets & Electronics
Fashion and Clothing
Home Appliances
Health and Beauty
Toy's
Organic Food
Combo offer