অর্ডার করার নিয়ম
স্মার্ট বাংলা শপ থেকে অর্ডার করা খুব সহজ। সাধারণ অর্ডারে কোনো অগ্রিম টাকা দিতে হয় না। তবে আগে অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকলে অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য, নিচে বিস্তারিত দেখুন।
ওয়েবসাইট থেকে অর্ডার করার ধাপ
- পছন্দের পণ্য সার্চ করে খুজে নিন। মেনু থেকে ক্যাটাগরি বেছে নিন, অথবা হোমপেজ থেকে পণ্য দেখুন।
- পণ্যের বিবরণ, দাম ও ছবি ভালোভাবে দেখে নিন। কোনো প্রশ্ন থাকলে অর্ডারের আগে আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করে জেনে নিন।
- "অর্ডার করুন" বাটনে ক্লিক করুন। একাধিক পণ্য নিতে চাইলে প্রতিটি পণ্য কার্টে যোগ করুন।
- চেকআউট পেইজে আপনার নাম, মোবাইল নম্বর ও সম্পূর্ণ ঠিকানা (জেলা ও থানাসহ) সঠিকভাবে লিখুন।
- অর্ডারের সারসংক্ষেপ দেখে নিশ্চিত করুন। এখানে পণ্যের দাম ও ডেলিভারি চার্জ দেখানো হবে।
- অর্ডার কনফার্ম করুন। অর্ডার সম্পন্ন হলে একটি অর্ডার আইডি , পণ্যের মূল্য, ট্রাকিং লিংক সহ একটি এসএমএস পাবেন।
ফোন বা হোয়াটসঅ্যাপে অর্ডার
ওয়েবসাইটে অর্ডার করতে অসুবিধা হলে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করুন: +88 01917304907
অটোমেটিক অ্যাকাউন্ট তৈরি
চেকআউট সম্পন্ন করলে আপনার দেওয়া তথ্য দিয়ে আমাদের ওয়েবসাইটে স্বয়ংক্রিয়ভাবে একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায়। আলাদা করে সাইন আপ করার প্রয়োজন নেই। এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি:
- আপনার অর্ডারের অবস্থা দেখতে পারবেন
- পরবর্তী অর্ডার দ্রুত করতে পারবেন
- কোনো সমস্যা হলে সাপোর্ট টিকেট তৈরি করতে পারবেন
অগ্রিম ডেলিভারি চার্জ (শর্ত প্রযোজ্য)
আপনার নাম্বারে থেকে আগে অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকলে অর্ডার কনফার্ম করতে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে। পণ্য হাতে পেয়ে আপনি বাকি টাকা, অর্থাৎ পণ্যের মূল্য, ডেলিভারি ম্যানকে পরিশোধ করবেন।
অগ্রিম ডেলিভারি চার্জ bKash বা Nagad-এর মাধ্যমে চেকআউট পেইজে দেখানো নম্বরে পাঠাতে হবে।
পেমেন্ট ও ট্রানজেকশন যাচাই
- অগ্রিম চার্জ পাঠানোর পর সঠিক ট্রানজেকশন আইডি (TrxID) অর্ডার ফর্মে দিন।
- আমরা প্রতিটি ট্রানজেকশন আইডি নিজেরা যাচাই করি। যাচাই সম্পন্ন না হওয়া পর্যন্ত অর্ডার প্রসেস করা হয় না।
- ভুলবশত ভুল আইডি দিলে সাপোর্টে জানান বা সঠিক আইডি দিয়ে আবার চেষ্টা করুন।
নিরাপত্তা সতর্কতা
ভুয়া ট্রানজেকশন আইডি, ভুয়া পেমেন্ট তথ্য বা ফ্রড নম্বর ব্যবহার করে অর্ডার করার চেষ্টা করলে আমাদের ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট ব্লক করে দেবে। এ ধরনের কাজ বারবার করা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অধিকার আমরা সংরক্ষণ করি।
সাপোর্ট টিকেট
অর্ডার সংক্রান্ত কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি সাপোর্ট টিকেট তৈরি করতে পারবেন। আমাদের টিম টিকেট দেখে আপনাকে জানাবে। দ্রুত সহায়তার জন্য কল বা হোয়াটসঅ্যাপও করতে পারেন।
অর্ডার ট্র্যাক করা
“Track Order” পেইজে গিয়ে আপনার মোবাইল নম্বর অথবা অর্ডার আইডি দিলে অর্ডারের বর্তমান অবস্থা জানতে পারবেন।
অর্ডারের আগে মনে রাখবেন
- ঠিকানা ও মোবাইল নম্বর ভুল হলে ডেলিভারিতে দেরি হতে পারে বা পণ্য পৌঁছাতে না-ও পারে।
- ভুয়া বা ভুল তথ্য দিয়ে অর্ডার করবেন না। এ ধরনের অর্ডার বাতিল করা হতে পারে।
- আমাদের ডেলিভারি ও রিটার্ন নিয়ম অর্ডারের আগে একবার দেখে নিন।
- ১০০% নিশ্চিত হয়ে অর্ডার করুন।
যোগাযোগ: +88 01917304907 (কল ও হোয়াটসঅ্যাপ)
Gadgets & Electronics
Fashion and Clothing
Home Appliances
Health and Beauty
Toy's
Organic Food
Combo offer