রিটার্ন ও এক্সচেঞ্জ নীতি

আমরা পণ্য প্যাকেজিংয়ের আগে যাচাই করি এবং সঠিক পণ্য পাঠানোর চেষ্টা করি। তবু কোনো সমস্যা হলে নিচের নিয়ম প্রযোজ্য হবে।

পণ্য বদল (এক্সচেঞ্জ) কখন পাবেন

নিচের ক্ষেত্রে আপনি পণ্য বদলে নিতে পারবেন:

  • ভুল পণ্য এসেছে (অর্ডারের সাথে মিল নেই)
  • পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় এসেছে
  • পণ্যের কোনো অংশ বা আইটেম মিসিং

কখন পণ্য ফেরত বা বদল হবে না

  • পছন্দ হয়নি, মত পরিবর্তন হয়েছে বা কেনার পর অন্য কিছু ভালো লেগেছে
  • ছবি ও বিবরণের সাথে পণ্যের মিল থাকা সত্ত্বেও ফেরত চাওয়া
  • অভিযোগ ২৪ ঘণ্টার পর জানানো
  • ভিডিও প্রমাণ ছাড়া ক্ষতি বা ভুলের অভিযোগ
  • ব্যবহারকারীর অসাবধানতায় নষ্ট হওয়া পণ্য

অভিযোগ জানানোর নিয়ম

  1. ডেলিভারি ম্যানের সামনে ভিডিও চালু রেখে পার্সেল খুলুন। সম্ভব না হলে পার্সেল খোলার সময় আনবক্সিং ভিডিও করুন, যেখানে সমস্যাটি স্পষ্ট দেখা যায়।
  2. পণ্য পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওসহ আমাদের হোয়াটসঅ্যাপে (+88 01917304907) জানান। অর্ডার আইডি উল্লেখ করুন।
  3. হোয়াটসঅ্যাপের পাশাপাশি আপনার অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকেট তৈরি করেও অভিযোগ জানাতে পারবেন। টিকেটে অর্ডার আইডি ও ভিডিও প্রমাণ যুক্ত করুন।
  4. আমরা ভিডিও যাচাই করে সিদ্ধান্ত জানাব।

ভিডিও ছাড়া মৌখিক কথা, শুধু ছবি বা ডেলিভারি ম্যানের বক্তব্য প্রমাণ হিসেবে গণ্য হবে না। ২৪ ঘণ্টা পার হলে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

প্রতারণামূলক অভিযোগ

ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের মিথ্যা অভিযোগ, বদলানো বা বিকৃত ভিডিও প্রমাণ, বা ভুয়া তথ্য জমা দিলে অভিযোগ বাতিল করা হবে। বারবার এমন করলে অ্যাকাউন্ট ব্লক এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

আমাদের প্যাকেজিং প্রক্রিয়া

প্রতিটি পণ্য ইনভয়েসসহ শক্ত বক্সে প্যাক করা হয়। ভাঙার সম্ভাবনা থাকলে বাবল র‍্যাপ দেওয়া হয়। প্রতিটি পণ্যের আলাদা ছবি তোলা হয় এবং প্যাকেজিং প্রক্রিয়া সিসিটিভিতে মনিটর করা হয়।

ওয়ারেন্টি ও সার্ভিস

  • ওয়ারেন্টি আছে এমন পণ্যে ওয়ারেন্টি সার্ভিস আমরা প্রদান করব।
  • কিছু পণ্যের ক্ষেত্রে ব্র্যান্ড সরাসরি সার্ভিস দেবে। সেক্ষেত্রে আপনার নিকটস্থ সার্ভিস পয়েন্ট থেকে সার্ভিস নিতে পারবেন।
  • সার্ভিসের জন্য পণ্য আনা-নেওয়া বা পাঠানোর খরচ ক্রেতাকে বহন করতে হবে।
  • ওয়ারেন্টিবিহীন পণ্য রিসিভ করার পর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না, শুধু উপরে বলা ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্র ছাড়া।

অনুরোধ

একটি পণ্য ফেরত এলে আমরা সেটি আর বিক্রি করতে পারি না, তাই আমাদের ক্ষতি হয়। অনুগ্রহ করে পণ্যের বিবরণ ভালোভাবে পড়ে বা আমাদের কাছ থেকে জেনে নিশ্চিত হয়ে অর্ডার করুন।

যেকোনো প্রশ্নে কল করুন: +88 01917304907