অর্ডার বাতিল নীতি

অর্ডার বাতিল সংক্রান্ত নিয়ম এখানে জানানো হয়েছে। অর্ডার করার আগে মনোযোগ দিয়ে পড়ুন, কারণ ক্যানসেল ইতিহাস আপনার পরবর্তী অর্ডারে অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হওয়ার সাথে সম্পর্কিত।

ক্রেতা কীভাবে অর্ডার বাতিল করতে পারবেন

নিচের যেকোনো উপায়ে অর্ডার বাতিলের অনুরোধ করুন:

  • হোয়াটসঅ্যাপ বা কল: +88 01917304907
  • আপনার অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকেট তৈরি করে

বাতিলের অনুরোধে আপনার অর্ডার আইডি ও মোবাইল নম্বর উল্লেখ করুন।

কখন পর্যন্ত বাতিল করা যাবে

  • পণ্য কুরিয়ারে হস্তান্তরের আগে পর্যন্ত অর্ডার বাতিল করা যায়।
  • পণ্য কুরিয়ারে চলে গেলে বা ডেলিভারির জন্য বের হলে অর্ডার বাতিলের অনুরোধ গ্রহণ করা নাও হতে পারে।
  • ডেলিভারি ম্যান এলে পণ্য না নেওয়া বা ফোন রিসিভ না করাকেও অর্ডার বাতিল হিসেবে গণ্য করা হতে পারে।

ক্যানসেল ইতিহাস কী

আপনার অ্যাকাউন্টে আগে বাতিল হওয়া অর্ডারের রেকর্ডকে ক্যানসেল ইতিহাস বলা হয়। নিচের ক্ষেত্রে ক্যানসেল ইতিহাস তৈরি হতে পারে:

  • আপনি নিজে অর্ডার বাতিল করলে
  • ডেলিভারির সময় পণ্য গ্রহণ না করলে
  • ডেলিভারি ম্যানের ফোন রিসিভ না করায় অর্ডার ফেরত গেলে
  • ভুল বা ভুয়া তথ্যের কারণে অর্ডার বাতিল হলে

ক্যানসেল ইতিহাস থাকলে কী হবে

  • পরবর্তী অর্ডারে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে।
  • পণ্য হাতে পেয়ে আপনি শুধু বাকি টাকা, অর্থাৎ পণ্যের মূল্য, ডেলিভারি ম্যানকে দেবেন।
  • অগ্রিম চার্জ পরিশোধ না করলে অর্ডার প্রসেস করা হবে না।

অগ্রিম ডেলিভারি চার্জ (আপনার এলাকা অনুযায়ী)

  • ঢাকার ভিতরে: ৮০ টাকা
  • ঢাকা সাব-এরিয়া: ১১০ টাকা
  • ঢাকার বাইরে: ১২০ টাকা

ট্রানজেকশন যাচাই

অগ্রিম চার্জ পাঠানোর সময় সঠিক ট্রানজেকশন আইডি ও পাঠানো নম্বর দিন। আমরা প্রতিটি ট্রানজেকশন আইডি যাচাই করি। ভুয়া বা অসত্য ট্রানজেকশন আইডি দিলে অর্ডার বাতিল হবে এবং অ্যাকাউন্ট ব্লক করা হতে পারে।

আমরা কখন অর্ডার বাতিল করতে পারি

নিচের ক্ষেত্রে স্মার্ট বাংলা শপ অর্ডার বাতিল করার অধিকার রাখে:

  • পণ্য স্টকে না থাকলে
  • ঠিকানা বা মোবাইল নম্বর ভুল বা অসম্পূর্ণ হলে
  • ট্রানজেকশন আইডি ভুয়া বা যাচাইয়ে অমিল পাওয়া গেলে
  • দামে বা বিবরণে স্পষ্ট ভুল থাকলে
  • ভুয়া বা প্রতারণামূলক অর্ডারের সন্দেহ হলে

পণ্য স্টকে না থাকার কারণে আমরা বাতিল করলে আপনার অ্যাকাউন্টে ক্যানসেল ইতিহাস যুক্ত হবে না এবং আমরা আপনাকে ফোনে জানাবো।

অগ্রিম চার্জ ও বাতিল

  • অগ্রিম ডেলিভারি চার্জ পরিশোধের পর ক্রেতা নিজে অর্ডার বাতিল করলে বা পণ্য গ্রহণ না করলে অগ্রিম চার্জ ফেরতযোগ্য নয়।
  • আমাদের কারণে (যেমন পণ্য স্টকে নেই) অর্ডার বাতিল হলে অগ্রিম চার্জ ফেরত দেওয়া হবে।

ভুলবশত ক্যানসেল ইতিহাস বা ব্লক

আপনি যদি মনে করেন আপনার অ্যাকাউন্টে ভুলবশত ক্যানসেল ইতিহাস যুক্ত হয়েছে বা অ্যাকাউন্ট ব্লক হয়েছে, support@smartbanglashop.com-এ ইমেইল করুন বা +88 01917304907 নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। যাচাই শেষে সিদ্ধান্ত জানানো হবে। চূড়ান্ত সিদ্ধান্ত স্মার্ট বাংলা শপের।

অনুরোধ

একটি বাতিল অর্ডারে আমাদের পণ্য , প্যাকেজিং , কুরিয়ার , বিজ্ঞাপন, সময়ের খরচ হয়। তাই নিশ্চিত হয়েই অর্ডার করুন। কোনো প্রশ্ন থাকলে অর্ডারের আগে আমাদের জিজ্ঞাসা করুন।