ডেলিভারি নিয়ম
আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি।
ডেলিভারির সময়
- ঢাকার ভিতরে: ১ – ৩ কার্যদিবস
- ঢাকার বাইরে: ২ – ৫ কার্যদিবস
ডেলিভারি চার্জ
- ঢাকার ভিতরে: ৮০ টাকা
- ঢাকা সাব-এরিয়া (সাভার, আশুলিয়া, দোহার, হেমায়েতপুর, কেরানীগঞ্জ): ১১০ টাকা
- ঢাকার বাইরে: ১২০ টাকা
পেমেন্ট
সাধারণ ক্ষেত্রে: অগ্রিম কোনো টাকা লাগে না। পণ্যের দাম ও ডেলিভারি চার্জ দুটোই পণ্য হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দিতে হবে।
ক্যানসেল ইতিহাস থাকলে: আপনার অ্যাকাউন্টে আগে অর্ডার ক্যানসেল করার ইতিহাস থাকলে ডেলিভারি চার্জ আগে পরিশোধ করতে হবে। পণ্য হাতে পেয়ে শুধু পণ্যের মূল্য ডেলিভারি ম্যানকে দিলেই হবে। অগ্রিম চার্জ উপরের তালিকা অনুযায়ী আপনার এলাকার ডেলিভারি চার্জের সমান।
অগ্রিম চার্জের ট্রানজেকশন যাচাই
- অগ্রিম ডেলিভারি চার্জ প্রযোজ্য হলে আমরা আপনার দেওয়া ট্রানজেকশন আইডি ও নম্বর যাচাই করি।
- পেমেন্ট যাচাই সম্পন্ন হওয়ার পরই অর্ডার ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়। যাচাইয়ে কিছুটা সময় লাগতে পারে, এ কারণে ডেলিভারির সময় পিছিয়ে যেতেও পারে।
- ট্রানজেকশন আইডি ভুয়া, অসত্য বা অন্যের পেমেন্ট থেকে নেওয়া প্রমাণিত হলে অর্ডার বাতিল হবে এবং অ্যাকাউন্ট ব্লক করা হতে পারে।
ডেলিভারির সময় করণীয়
- ডেলিভারি ম্যান ফোন করলে রিসিভ করুন এবং পণ্য গ্রহণের জন্য প্রস্তুত থাকুন।
- পণ্য নেওয়ার সময় ডেলিভারি ম্যানের সামনে ভিডিও চালু রেখে পার্সেল খুলুন। এটি ভবিষ্যতে কোনো সমস্যার প্রমাণ হিসেবে কাজ করবে।
- পণ্যে সমস্যা থাকলে ডেলিভারি ম্যানের সামনেই আমাদের জানান।
ভুয়া অর্ডার
ভুয়া নাম, ঠিকানা বা মোবাইল নম্বর দিয়ে অর্ডার করলে পণ্য পাঠানো হবে না। এ ধরনের অর্ডার বারবার করা হলে ওয়েবসাইট স্বয়ংক্রিয়ভাবে আপনাকে ব্লক করে দেবে।
দেরি হওয়ার সম্ভাব্য কারণ
প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, যানবাহনের সমস্যা, কুরিয়ারের ভেতরের জটিলতা বা ঠিকানা/ফোন নম্বরে ভুলের কারণে ডেলিভারিতে দেরি হতে পারে। এমন হলে আমাদের কাস্টমার সাপোর্ট টিম আপনাকে জানাবে।
ডেলিভারি নিয়ে সহায়তা: +88 01917304907 (কল ও হোয়াটসঅ্যাপ)
Gadgets & Electronics
Fashion and Clothing
Home Appliances
Health and Beauty
Toy's
Organic Food
Combo offer